নিজস্ব প্রতিবেদক : বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এন্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ডওয়ে মোবাইল কোম্পানি হুয়াওয়ে বাংলাদেশের বাজারে নিয়ে এলো জিআর ৫ ও মেইট ৮ মডেলের দুটি স্মার্টফোন। সোমবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মডেল দুটির উদ্বোধন করা হয়।
হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, হওয়াওয়ে বর্তমানে বিশ্বে দ্রুতগতিতে বিকাশমান একটি ব্র্যান্ড। কোম্পানিটি ২০১৫ সালে সারাবিশ্বে ১০ কোটি ৮ লাখ স্মার্টফোন রফতানি করে। যেখানে প্রতিষ্ঠানটির ৭০ শতাংশ প্রবৃদ্ধি ঘটে। বাংলাদেশের বাজার কোম্পানির জন্য অতি গুরুত্বপূর্ণ। এরই আলোকে বাংলাদেশের বাজারে আরও নতুন দুটি মডেল নিয়ে আসা হয়েছে।
গ্রামীনফোনের হেড অব ডিভাইস সরদার শওকত বলেন, হুয়াওয়ে গত কয়েক বছরে আকর্ষণীয় স্মার্টফোন বাজারে এনেছে। এরই আলোকে জিআর ৫ ও মেইট ৮ নামের আরও দুটি মডেল নিয়ে আসল। আর গ্রাহকদের জন্য ডিভাইস নির্বাচনের ক্ষেত্রে হুয়াওয়ে’কে যুক্ত করল গ্রামীণফোন।
জিআর ৫ মডেলের জি সিরিজের সর্বাধুনিক স্মার্টফোন। এই মডেলটিতে রয়েছে-ফিঙ্গারপ্রিন্ট আইডি প্রযুক্তি, ৫.৫ ইঞ্চির ডিসপ্লে, ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ সিষ্টেম, ২ জিবি র্যাম, ১৩ ম্যাগাপিক্সেলের রিয়ার, ৫ ম্যাগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ১৬ জিবি ইন্টারনাল স্পেসসহ অন্যান্য বৈশিষ্ট্য। এই মডেলের ফোনটির বাজার মূল্য ২২ হাজার ৯৯০ টাকা।
উচ্চ প্রযুক্তির বাজারে হুয়াওয়ের নতুন সংযোজন মেইট ৮ মডেল। অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করতে এই মডেলটিতে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং প্রযুক্তি। এ ছাড়া মডেলটিতে রয়েছে- ৪ জিবি র্যাম, ৬৪ জিবি রম, পেছনে ১৬ ম্যাগাপিক্সেলের ও সামনে ৮ ম্যাগাপিক্সেলের ক্যামেরাসহ অন্যান্য বৈশিষ্ট্য। এই মডেলের ফোনটির বাজার মূল্য ৫৯ হাজার ৯৯০ টাকা।
হুয়াওয়ের মডেল দুটির সাথে বিভিন্নভাবে যুক্ত আছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীনফোন। মোবাইল অপারেটর কোম্পানির স্টার গ্রাহকরা বিভিন্ন ইন্টারনেট প্যাকেজ সুবিধাসহ ১২ মাসের ইএমআই বা কিস্তিতে জিআর ৫ ও ২৪ মাসের কিস্তিতে মেইট ৮ কিনতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো..
জেলে বসেই ভিওআইপি’র ব্যবসা থেকে টাকা লুটছেন সালমান এফ রহমান
জুম কলে মানব মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা থাকে না: গবেষণা
বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন: প্রধানমন্ত্রী