দেশের শীর্ষস্থানীয় আইনজ্ঞ ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম আর নেই। বার্ধক্যজনিত কারণে সোমবার মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি প্রায় দু’মাস ধরে হাসপাতালের নিবিড় তত্ত্বাবধান কেন্দ্রে ভর্তি ছিলেন।
মাহমুদুল ইসলাম ১৯৩৬ সালে রংপুরে জন্মগ্রহণ করেন। সাংবিধানিক গবেষণামূলক বই লেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলায় তিনি সর্বোচ্চ আদালতের আহ্বানে অ্যামিক্যাস কিউরির দায়িত্ব পালন করেন।
১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। কানাডা প্রবাসী দুই ছেলে দেশে ফেরার পর বুধবার সুপ্রিম কোর্টে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঘনিষ্ঠজনেরা।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত