আজকালকার ওয়াই জেনারেশনের হট অ্যান্ড হ্যাপেনিং লাইফে ‘ইন থিং’ এখন বডিতে ট্যাটুর উপস্থিতি। কানের ধার ঘেঁষে, গলার পাশে, হাতের উপরে বা কনুইয়ের গা বেয়ে— ট্যাটু আঁকানোর নেশা যেন পেয়ে বসেছে কচিকাঁচা থেকে সদ্য তারুণ্যের কোঠায় পা রাখা তরুণ-তরুণীদের। ট্যাটু পার্লার থেকে তা করিয়ে বাড়ি তো ফিরলেন, এ বার তা মেনটেন করবেন কী করে? তবে মাথায় রাখুন বেশ কয়েকটি টিপ্স!
১) নতুন ট্যাটু করে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে এর উপরের প্লাস্টিক র্যাপ খুলে ফেলবেন না। অন্তত ঘণ্টা দুয়েক পর তা খুলুন।
২) অপরিষ্কার হাতে সদ্য আঁকা ট্যাটু ধরবেন না।
৩) ট্যাটুর উপরের র্যাপ সরানোর পর মাইল্ড হ্যান্ডওয়াশ দিয়ে বা অ্যালকোহল-ফ্রি সাবান দিয়ে তা ধুয়ে ফেলুন।
৪) নতুন ট্যাটুর থেকে রক্ত বেরোলে তা পরিষ্কার করতে অয়েনমেন্ট জাতীয় পদার্থ ব্যবহার করবেন না।
৫) টিস্যু পেপার দিয়ে ট্যাটুর রক্ত পরিষ্কার করুন।
৬) শক্ত কিছু দিয়ে ট্যাটুর উপরে ঘঁষবেন না।
৭) টাওয়েল দিয়ে নতুন ট্যাটু পরিষ্কার করবেন না।
৮) ট্যাটু উপরে হালকা ময়শ্চারাইজার মাখতে পারেন।

এ বিভাগের আরো..
যেভাবে সংরক্ষণ করলে সবজি ভালো থাকে
লেবুর ৫ উপকার
বয়স বাড়লেও যেভাবে ধরে রাখবেন তারুণ্য