নিজস্ব প্রতিনিধি : জেলায় ‘ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই’র সরবরাহ করা তথ্য প্রকাশ করার অভিযোগে সোমবার সকালে এ মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আমলী আদালতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মুহাম্মদ সাদেক কুরাইশী এ মামলা করেন।
মুহাম্মদ সাদেক কুরাইশীর আইনজীবী এ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, ২০০৭ সালে নেত্রীর বিরুদ্ধে ডেইলি স্টারে ২, ৩, ১৩ ১৪ ও ২২ জুন একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম একটি টেলিভিশনে টকশোতে স্বীকার করেন, ওই সময় একটি গোয়েন্দা সংস্থা প্রেরিত তথ্যাদি যাচাই বাছাই না করে ডেইলি স্টারে প্রকাশ করা হয়। এরপর বিষয়টি নিয়ে জাতীয় সংসদসহ সারাদেশে প্রতিবাদ হয়।
তিনি জানান, ঠাকুরগাঁও বিজ্ঞ আদালত ফৌজদারী কার্যবিধির ১৯৬ ধারা মতে সরকারের অনুমোদন সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও থানার অফিসার্স ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে বিরোধী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করার জন্য তার সম্পাদিত ডেইলী স্টার পত্রিকায় একের পর এক মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করে। যা রাষ্ট্রদ্রোহ ও অপরাধমূলক ষড়যন্ত্র। তাই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।’

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা