ছোটপর্দার দুই প্রিয় মুখ নাঈম নাদিয়া ১৫ জানুয়ারি বিয়ে করেছেন তারা। বিয়ের আগে শোনা যায় নি তাদের নিয়ে কোনো রকম প্রেমের গুঞ্জণ। তাই তাদের ভালোবাসার গল্পটা একটু অন্যরকমই বটে।
ভালোবাসা কারে কয়!
সখি ভালোবাসা কারে কয়- গানের লাইনটা মনে পড়ছে। ‘ভালোবাসা একটা অনুভূতির নাম। প্রিয় মানুষকে অন্ধের মতো বিশ্বাস করা, কোনো রকম কারণ ছাড়ায় তার সঙ্গে জীবনেটাকে ভাগা ভাগি করানর নামই হলো ভালোবাসা’। এভাবেই ভালোবাসার সঙ্গা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নাঈম। অন্যদিকে নাদিয়াও বলেন,‘ ভালো বাসা সঙ্গা জানতে চাই প্রত্যেকের কাছেই হয়তো আলাদা আলাদা উল্টর পাওয়া যাবে। কিন্তু সব কথার মুল ভাব আসলে একটাই ভালোবাসা একটা আপেক্ষিক বিষয়, মনের অনুভূতির বিষয়। এর সঙ্গা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব নয়।’
দেখিলাম তারে…
নাইম নাদিয়ার পরিচয়টা অনেক দিনের। তবে মনের ভেতর একে অপরকে আবিস্কার করার বিষটি ঘটেছে ২০১৫ সালের মাঝামঝি সময়ে। প্রথম পরিচয়ের বিষয়টি খুলে বললেন নাঈম,‘ অভিনেত্রী ও নৃত্য শিল্পী নাদিয়ার সঙ্গে পরিচয় অনেক দিন থেকে। অনেকের মতো তার নাচ ও অভিনয় আমরও ভালো লাগতো। তবে নতুন কওে তার সঙ্গে পরিচয় হওয়া গত বছর। নাজনিন হাসান চুমকী আপার পরিচালনায় একটি নাটকে অভিনয় করতে গিয়ে নাদিয়াকে নতুন ভাবে আবিস্কার করা। আমি সেই নাটকে তার কো আর্টিস্ট ছিলাম। মনের আদান প্রদান সেখানেই। পরবর্তী দায়িত্ব নিয়েছেন বাবা।
বন্ধু তোর বরাত লইয়া..
বিয়ের আগে নাঈম নাদিয়ার প্রেম নিয়ে তেমন একটা গুঞ্জণ শোনা যায়নি। হঠাৎ করেই ২০১৬ সালের ১৫ জানুয়ারি গুলশান ক্লবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে দুই শিল্পীর পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীরা উপস্থিত ছিলেন। নাঈম বললেন- ‘আমরা যে অনেকদিন প্রেম করে বেড়িয়েছি বিষটি কিন্তু সেই রকম নয়। আমাদের ভালো লাগার ব্যাপারটি বাড়িতে জানানোর পর পারিবারিক ভাবেই বিয়ের দিকে এগিয়েছি আমরা। আমার বাবা নাদিয়ার আম্মুর কাছে আমার বিয়ের প্রস্তাব পাঠায়। তারাই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের বিয়ের ব্যাবস্থা করেছেন।’
বর বউ এর সাজে তারা
বিয়ের দিন নাদিয়া পরেছিলেন লালপেড়ে সোনালী শাড়ি, টিকলি-ঝাপটা-নথ। সব মিলিয়ে তাকে মানিয়ে ছিলো বেশ। নেভি ব্লু স্যুট-টাইয়ে নাদিয়ার পাশে দাঁড়ানো বর নাঈম। তাদেও বিয়ের ছবি গন মাধ্যমে ছড়ানোর সঙ্গে সঙ্গে বয়ে গেছে ঝড়। ফেসবুকে তাদেও ভক্তরা তাদের অভিন্দনও জানিয়েছেন।
দু’জনে হানিমুনে
এই জুটিরও অবস্থা নব্য বিবাহিত তারকা জুটি শখ নিলয়ের মতই। ব্যস্তুার কারণে বিয়ের পর হানিমুনের জন্য কোথাও যাওয়া হয়নি তাদের। বিয়ের দুই একদিন বাদেও সমান তালে ব্যস্ত হয়ে পড়েছেন দুইজনই। নাদিয়া বলেন,‘ আেেগ থেকেই সিডিউল দেওয়া ছিলো বেশ কিছু নাটকের। ধারাবাহিকের কাজও চলছে নিয়োমিত। হাতের কাজগুলো শেষ করলে। তবেই সময় পাবো। দেখা যায় কোথায় ঘুরতে যাওয়া যায়।
চলছে বোঝা পড়া
প্রশ্ন করা হলো- নাঈম- নাদিয়ার মধ্যে বোঝা পড়াটা কেমন? উত্তর দিলেন নাঈম। ‘আমি আমার মতো স্বাধীন ভাবে বেড়ে উঠেছি ছোট বেলা থেকেই। তবে পরিবারের দিকে আমার খেয়াল থাকতো সব সময়। বাড়িতে কখন কি লাগবে। বাবার কি লাগবে মায়ের কি লাগবে সব দিকেই খোঁজ রাখতাম সব সময়। এবার শুরু হলো নতুন জীবন। সবে তো শুরু। বোঝার চেষ্টা করছি। বাবা মার দোয়া নিয়ে আমরা সুন্দও একটা জীবন শুরু করেছি। সারা জীবন যেন এমন সুদ্ও ভাবেই কাটাতে পারি। আমি মনে করি এক অপরের যন্ত নিলেই সংসারিক জীবন সুন্দও হয়ে যায়’ নাঈম বলেন আরও- আমাদের নতুন সংসার গুছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন বাবা আর নাদিয়ার মা। তাই আমাদেও উপর চাপ কিছুটা কম।
শেষ কথা
এফ এস নাঈম মডেলিং ও অভিনয় চালিয়ে যাচ্ছেন সমান তালে। নাদিয়াও ব্যস্ত তার অীভনয় ও নাচ নিয়ে। বর্তমানে বৈশাখী টেলিভিশনে প্রচারিত থ্রিলারধর্মী ধারাবাহিক ‘গন্তব্য নিরুদ্দেশ’-এ একসঙ্গে কাজ করছেন এই দুই তারকা। এছাড়াও আগে অভিনয় করেছেন ‘জাগো’ চলচ্চিত্রে।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী