আদালত প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষ্য বাতিল চেয়ে খালেদা জিয়ার আপিল আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায় বহাল রেখে এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন, রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী