October 9, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আশুলিয়ায় গাড়িচাপায় যুবক নিহত

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় প্রাইভেটকারের চাপায় অজ্ঞাত পরিচয়ের (২৫) এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়ক পার হওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘাতক প্রাইভেটকারের চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।