বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমীর আবারো ঘর ভেঙেছে। আরফিন রুমি নিজেই ঘর ভেঙ্গেছেন । গত ৩১ জানুয়ারি তাঁর দ্বিতীয় স্ত্রী কামরুননেসাকে যুক্তরাষ্ট্রের ঠিকানায় বিচ্ছেদপত্র পাঠিয়েছেন বলে জানান তিনি।
বিচ্ছেদের কারণ কী ছিল জানতে চাইলে আরফিন রুমি বলেন, ‘আমাদের বিয়ের পর থেকে সমস্যা তৈরী হয়। আমাকে ও আমার পরিবারের সবাইকে নানাভাবে মানসিক নির্যাতন করেছিলেন কামরুননেসা। প্রথমে আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সব সমস্যার সমাধান হবে। কিন্তু সেটা হয়নি বরং বেড়েই চলছিল। গেল কয়েক মাস ধরে কামরুননেসা ছেলে আয়ানকে নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেও সে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। ’
রুমি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে কামরুননেসা যাওয়ার পর অনেকখানি বদলে গেছে। তাঁর প্রথম স্বামীর সঙ্গে মেলামেশা করেছে বলেও খবর পেয়েছি আমি। সবাই জানেন, কামরুননেসা তাঁর প্রথম স্বামীকে তালাক দিয়েই আমাকে বিয়ে করেছিলেন। কিন্তু তাঁর এরকম ঘটনায় আমার পরিবার ও আমি আহত হয়েছি। তাই শেষপযর্ন্ত এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমি ।’
২০১২ সালে যুক্তরাষ্ট্রে স্টেজ শো করতে গিয়ে কামরুননেসার সঙ্গে পরিচয় হয়েছিল রুমির। এরপর প্রেম করে বিয়ে করেন তাঁরা দুজন। বিয়ের পরই প্রথম স্ত্রী অনন্যাকে তালাক দিয়েছিলেন আরফিন রুমি। এরপর অনন্যা বিয়ে করেননি। এখন গান গেয়ে ব্যস্ত সময় পার করছেন অনন্যা।

এ বিভাগের আরো..
বসন্ত আসবে প্রাণের মেলায়
সানবিট ও হারল্যান স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরীমনি
সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী