নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় দফায় ১০ পৌরসভার নির্বাচন আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। বুধবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এক প্রজ্ঞাপনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি; যাচাই-বাছাই ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৪ মার্চ।
এ ১০ পৌরসভা হলো, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, রংপুরের হারাগাছ, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী, ফেনীর সোনাগাজী, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠী, ফরিদপুরের ভাঙ্গা ও গাজীপুরের কালিগঞ্জ।
উল্লেখ্য, প্রথম দফায় গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় ভোটগ্রহণ হয়।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন