নিজস্ব প্রতিবেদক : সদ্য ঘোষিত ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে পদধারীদের ধাওয়া খেয়ে পালালেন পদবঞ্চিত নেতাকর্মীরা।
বুধবার দুপুর ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কিছুটা দূরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কাকরাইল নাইটিঙ্গেল মোড় থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের ২০-২৫ জনের একটি দল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে চাইলে সেখানে আগে থেকেই অবস্থান করা পদধারীরা তাদের ধাওয়া দেয়। এতে পদবঞ্চিতরা ধাওয়া খেয়ে চলে যায়। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
রোববার রাতে কমিটি ঘোষণার পর সোমবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থ তলায় ছাত্রদলের অফিস পুড়িয়ে দেয় পদবঞ্চিত-বিদ্রোহীরা। সে সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রাখা দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ম্যুরালও ভাঙচুর করে তারা। বিদ্রোহ করা নেতাকর্মীদের মধ্যে পদবঞ্চিতদের পাশাপাশি অনেক নেতা রয়েছেন যারা কাক্সিক্ষত পদ পাননি।
ওই ঘটনার পরম মঙ্গলবার এবং সর্বশেষ বুধবারও দিনব্যাপী কার্যালয় পাহারা দেওয়ার জন্য সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বুধবারও তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
এদিকে পদধারীদের ধাওয়াও সময় ওই এলাকার সড়কগুলোতে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে। পথচারীরা আতঙ্কে দিগি¦দিক ছোটাছুটি করে।

এ বিভাগের আরো..
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা কাল
অধ্যক্ষ জীবুন নিছাকে সংরক্ষিত আসনে এমপি হিসেবে পেতে চায় টাঙ্গাইলবাসী