বিদেশ ডেস্ক : তাইওয়ানে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূকম্পনে ১৭তলা একটি ভবন ধসে পড়েছে। নিহত হয়েছে কমপক্ষে দুই জন। এছাড়া ভবনটি থেকে ২২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে তাইওয়ানে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইউজিং থেকে ২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পের উৎপত্তি।
ভূমিকম্পে আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কোনো সুনামি সর্তকতা জারি করা হয়নি।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস