October 11, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে ১৪ বছর জেল

ডেস্ক প্রতিবেদন : ফেসবুকসহ যে কোন মাধ্যমে পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইন ১৪ বছর পর্যন্ত জেল এবং এক কোটি টাকা অর্থদণ্ড দেয়া হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেসবুকসহ অন্য যে কোন ইলেকট্রনিক মাধ্যমে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে আইসিটি আইনে ১৪ বছর পর্যন্ত  জেল ও এক  কোটি টাকা পর্যন্ত জরিমানা দেয়া হবে। এছাড়া অন্য  কোনো উপায়ে প্রশ্ন ফাঁসের যে  কোন ধরনের  চেষ্টা চালালে পাবলিক পরীক্ষা আইনে চার বছর পর্যন্ত জেল ও জরিমানা করা হবে।

ফেসবুকে কেউ প্রশ্ন ফাঁরের গুজব ছড়ালে গোয়েন্দা (ডিবি) পুলিশের ডিসি, ডিবিকে ০১৭১১৬০৫১৪৪ এই মোবাইল নম্বরে জানাতে বলা হয়েছে।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের। কন্ট্রোল রুমের ৯৫৪০৩০২, ০১৭৭৭-৭০৭৭০৫, ০১৭৭৭-৭০৭৭০৬ ফোন নম্বরে জানাতে বলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের ইমেইল (examcontrolroom@moedu.gov.bd) মাধ্যমেও অভিযোগ করা যাবে।

প্রসঙ্গত, গত ১  ফেব্রুয়ারি  থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার ৩ হাজার ১৪৩টি  কেন্দ্রে ২৮ হাজার ১১৯ শিক্ষাপ্রতিষ্ঠানের  মোট ১৬ লাখ  ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।