সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে এক গৃহবধূকে হত্যা মামলায় কৃষক বিল্লাল হোসেনকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাশ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত বিল্লাল জেলার দোয়ারাবাজার উপজেলার পূর্ব খিলাতলী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।
আদালত সূত্র ও মামলার বিবরনে জানা যায়, বিল্লাল হোসেনের সঙ্গে উপজেলার পূর্ব খিলাতলী গ্রামের গৃহবধূ মোছা. আমেনা বেগমের দীর্ঘদিন পরকীয়া চলে আসছিল। এ ঘটনা জানার পর আমেনার স্বামী তাকে মৌখিকভাবে তালাক দেন। ১৯৯৮ সালের ৫ জুন দুপুরে বিল্লাল আমেনার বাড়িতে গেলে আমেনা তাকে তখনই বিয়ে করার জন্য চাপ দেন। এতে ক্ষেপে গিয়ে বিল্লাল আমেনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনার পরদিন ৬ জুন আমেনার বাবা উপজেলার তেরাপুর গ্রামের বাসিন্দা কালা মিয়া বাদী হয়ে বিল্লাল হোসেনকে আসামি করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ বিল্লাল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সোহেল আহমদ ছইল মিয়া এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আফতাব উদ্দিন।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা