November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

দিনাজপুর প্রতিনিধি : অবৈধভাবে ভারতীয় সীমান্তে ঢুকে পড়ার অভিযোগে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ওই বাংলাদেশির নাম তালেব হোসেন (৩৭)। তিনি জেলার সান্তাহারের বাসিন্দা বলে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সূত্রে জানা গেছে।

বিজিবি হিলি সিপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফজলুল হক দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হিলি সীমান্তের স্টেশন কামাল গেটের পাশে ভারতের সীমানা থেকে তালেবকে আটক করে বিএসএফ।

তিনি আরও জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় তালেবকে আটক করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

তবে তাকে ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানান ফজলুল হক।