October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আলতাফ মাহমুদ কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না

নিজস্ব প্রতিবেদক : প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ কখনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না। তিনি সবসময়ই সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করতেন ।

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির উদ্যোগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের শোকসভায় বক্তারা এ কথা বলেন।

সভায় সিনিয়র সাংবাদিক আমানউল্লাহ কবীরের সভাপতিত্বে বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদ সাংবাদিকদের কল্যাণে সব সময় নিবেদিত ছিলেন।

এমনকি পরিবারের দুর্দিনে সময় না দিয়ে, সাংবাদিকদের বিভিন্ন সমস্যায় আগে এগিয়ে আসতেন।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন, সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী,

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক, ডিআরইউয়ের সাবেক সভাপতি শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান, প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের ভাগ্নে নজরুল ইসলাম প্রমুখ।