ডেস্ক : অস্ট্রেলিয়া দিবস উপলক্ষ্যে আয়োজিত প্যারেডে অংশ নিয়েছেন মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিরা। ভিক্টোরিয়া বাংলাদেশ কমিউনিটি ফাউন্ডেশন এবং ওয়েস্টার্ন রিজিয়ন বাঙালি স্কুলের উদ্যোগে গত ২৬ জানুয়ারি এই প্যারেডে অংশ নেন তারা।
প্যারেডে দেশকে নানা বৈচিত্র্যতার সাথে তুলে ধরেন তারা। এতে বাংলাদেশের ক্রিকেট, ঐতিহ্য (পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন) এবং সঙ্গীত উপস্থাপন করা হয়।
মেলবোর্নের অভিবাসী নুসরাত ইসলাম বর্ষা বলেন, ‘ভিক্টোরিয়ার প্রিমিয়ার ডেনিয়েল অ্যান্ড্রো আমাদের প্যারেড উপভোগ করেছেন এবং প্রশংসা করেছেন। হাজার হাজার মানুষ ১০০টিরও বেশি গ্রুপের অধীনে এই প্যারেডে অংশ নেয়। এবারের প্যারেডে আমরা বাংলাদেশকে উপস্থাপন করতে পেরে খুবই গর্বিত।

এ বিভাগের আরো..
রোজাদারের ইফতার নিয়ে প্রবাসীর দুয়ারে বাংলাদেশ দুবাই কনসুলেট
অসুস্থ প্রবাসীকে দূতাবাসের উদ্যোগে বিমানের টিকেট হস্তান্তর
ইংরেজী নববর্ষ উপলক্ষে মালদ্বীপ যুবলীগের আলোচনা ও দোয়া অনুষ্ঠিত