বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন তারা। ফলে যেকোনো মুহূর্তে তাদের মৃত্যু পরোয়ানা জারি করা হবে।
এর আগে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ বুধবার দুপুরে তাদের ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন।
ফাঁসির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের ফলে বিধি অনুযায়ী তারা রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য আর ১৫ দিনের সময় পাবেন।
গত ২৯ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
তার বিরুদ্ধে আনা ২৩টি অভিযোগের মধ্যে ৯টি অভিযোগ প্রমাণিত হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে গত ১৬ জুন সুপ্রীম কোর্টে আপিল বিভাগ চূড়ান্ত রায়েও মৃত্যুদণ্ড বহাল রাখেন।
মুজাহিদের বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে।

এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী