October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

‘আইনশৃঙ্খলা খারাপ হওয়ায় ইতালির নাগরিক হত্যা’

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় ইতালির নাগরিক হত্যার ঘটনা ঘটেছে। এটি সরকারের ব্যর্থতা।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার বেলা ১১টা ৩৫ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ আট মাস পর তিনি এ কার্যালয়ে আসেন।

‘বিএনপি-জামায়াত ইতালির নাগরিককে হত্যা করেছে’- সরকারের এমন বিবৃতির জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘সরকার সব সময়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে তাদের ব্যর্থতা থেকে সরে যেতে চায়।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

মিনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনাও জানান মির্জা ফখরুল।