October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

সুনামগঞ্জে ১০ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-ছাতক বিদ্যুৎ সঞ্চালন ৩৩ কেভি লাইনের সংস্কার কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকলে ৫টা পর্যন্ত ১০ ঘণ্টা পিডিবির ২০ হাজার গ্রাহক বিদ্যুৎ পাবেন না। সুনামগঞ্জ সদর, দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলায় পিডিবির গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে এসব অঞ্চলের কিছু গ্রাহক পল্লী বিদ্যুতের আওতায় থাকায় দক্ষিণ সুনামগঞ্জ ও ছাতক উপজেলা (আংশিক) বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকবে।

এ ব্যাপারে সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী  প্রকৌশলীর বরাত দিয়ে সোমবার রাত সোয়া ১০টায় শহরে মাইকিং করা হয়েছে।

জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে ঝড়ে ছাতক-সুনামগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইনের ৩৩ হাজার কেভি (৩৩ কেভি) ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন নড়বড়ে হয়ে গেছে। ফলে সুনামগঞ্জ সদরসহ জেলার ৫টি উপজেলায় প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে সঞ্চালন লাইন মেরাতের জন্য শনিবার ছাতক উপজেলার (আংশিক) ১৯ হাজার গ্রাহক, সুনামগঞ্জ সদর উপজেলার ১৫ হাজার, দিরাই-শাল্লা উপজেলার ৯ হাজার এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ২ হাজার বিদ্যুৎ গ্রাহক নয় ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকবেন।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান জানান, সকাল ৮টা থেকে বিদ্যুৎ কর্মচারীরা কাজ করে বিকেল ৫টা পর্যন্ত কাজ করবে। ফলে এই সময়ে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।