ক্রীড়া ডেস্ক : আসন্ন শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করায় চাকরি হারালেন ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্স। সোমবার এক বিবৃতিতে ফিল সিমন্সকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রধান কোচ ফিল সিমন্সের করা মন্তব্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যাতে মনে হয়েছে শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এজন্য এই ইস্যুতে তদন্ত না হওয়া পর্যন্ত প্রধান কোচকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ম্যানেজমেন্ট।’
শ্রীলঙ্ক সফরে ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করবেন বোর্ডের অন্যতম নির্বাচক ও সাবেক ফাস্ট বোলার এলডিন ব্যাপটিস্ট।
শ্রীলঙ্কা সফরের আগে শেষ দিনের অনুশীলন শেষে গত বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়ানডে দল নির্বাচনে হস্তক্ষেপের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সিমন্স।
উল্লেখ্য, ১৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা এই সিরিজ।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ