ক্রীড়া ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে পাকিস্তান। স্বাগতিকদের ১৩ রানে হারিয়েছে শহীদ আফ্রিদির দল। এ জয়ের ফলে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী পাকিস্তান।
১৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে বেশি সুবিধা করতে পারেনি পাকিস্তানের বিপক্ষে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান করে জিম্বাবুয়ে। যদিও শেষ দিকে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝ ছড়াচ্ছিলেন অধিনায়ক এলটন চিগুম্বুরা। সর্বোচ্চ ৩১ রানে আউট হন তিনি।
পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন ইমাদ ওয়াসিম।
এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে সফরকারী পাকিস্তান। সর্বোচ্চ ৩৫ রান আসে শোয়েব মালিকের ব্যাট থেকে। এছাড়া ৩৩ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ রিজওয়ান।
জিম্বাবুয়ের পক্ষে একই ৩ উইকেট নেন চামু চিবাবা।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ