ডেস্ক প্রতিবেদন : আজ ২৪ সেপ্টেম্বর। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মাহুতির ৮৩তম দিবস। ১৯৩২ সালের আজকের এই দিনে ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন তিনি।
আত্মহুতি দিবস উপলক্ষে প্রীতিলতা ট্রাস্টসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল ৯টায় চট্টগ্রামের পটিয়ায় প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তার ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
মাস্টারদা সূর্য সেনের নির্দেশ পেয়ে ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর রাতে কয়েকজন বিপ্লবীকে সঙ্গে নিয়ে প্রীতিলতা চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে ইংরেজদের ওপর আক্রমণ করেন।
অভিযান শেষে গুলিবিদ্ধ হলে ইংরেজদের হাতে ধরা পড়ার আশঙ্কায় তিনি নিজের পকেটে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করেন।
পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে ১৯১১ সালের ৫ মে জন্মগ্রহণ করেন প্রীতিলতা।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন