ডেস্ক প্রতিবেদন : আন্তর্জাতিক সাহিত্য উৎসবে যোগ দিতে নভেম্বরে রাজধানী ঢাকায় আসছেন দুই নোবেল বিজয়ী। তারা হলেন ত্রিনিদাদ বংশোদ্ভূত সাহিত্যিক ‘হাউজ ফর মি. বিশ্বাস’ গ্রন্থের লেখক ভি এস নাইপল ও যুক্তরাষ্ট্রের ক্যান্সার গবেষক ‘দ্য আর্ট অ্যান্ড পলিটিক্স’ গ্রন্থের লেখক হ্যারল্ড ইলিয়ট ভারমাস। ১৯ থেকে ২১ নভেম্বর বাংলা একাডেমি প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। এর আয়োজক ‘ঢাকা লিট ফেস্ট’ নামের একটি সংগঠন।
তিন দিনব্যাপী এ সাহিত্য উৎসবে আরও অংশ নেবেন বলিউড অভিনেতা অনুপম খের, ইন্ডিয়ান বেস্ট সেলার শোভা দে, কিউবার সেরা কল্পবিজ্ঞানী লেখক ইয়োস, কেনিয়ার শিশু গল্পকার মুথনি গারল্যান্ড, পাকিস্তানের মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীরসহ অন্যান্য বিখ্যাত আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
আয়োজকদের পক্ষে সোমবার এসব তথ্য জানান ঢাকা লিট ফেস্টের সমন্বয়কারী সাদাফ সাজ।
সাদাফ সাজ বলেন, ‘ঢাকা লিট ফেস্ট ২০১১ সালে শুরুর পর থেকে সাহসের সঙ্গে এগিয়ে চলছে। আমরা তখন অনুভব করেছিলাম ঢাকাকে বিশ্বের বুকে পরিচিত করার এটাই উপযুক্ত সময়।’
এদিকে, আন্তর্জাতিক সাহিত্য উৎসব উপলক্ষে অনুষ্ঠানের তিন পরিচালক সাদাফ সাজ, আহসান আকবর ও কে আনিস আহমেদ এরই মধ্যে তাদের স্বলিখিত গ্রন্থ প্রকাশ করেছেন এবং তারা এ অনুষ্ঠান আয়োজন করতে পারায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ‘ঢাকা লিট ফেস্ট’ চার বছর আগে ২০১১ সালে ‘হে ফেস্টিভেল ঢাকা’ নামে যাত্রা শুরু করে। গত বছর সংগঠনটির আয়োজনে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে বিশ্বের ১৩টি দেশ থেকে ২৫০ ব্যক্তি অংশগ্রহণ করেছিলেন। এ অনুষ্ঠানে দর্শনার্থী ছিল ২০ হাজারেরও বেশি।

এ বিভাগের আরো..
কোলকাতায় বিশ্ব কবি মঞ্চ সম্মাননা পেলেন অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল
একুশে বইমেলা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি
কবি বেগম সুফিয়া কামালের ২৪তম মৃত্যুবার্ষিকী