ক্রীড়া প্রতিবেদক : আর্জেন্টিনার ঘরোয়া লিগের ম্যাচে এজেকুয়েল হামকে আঘাত করার পর থেকেই অনুশোচনাই ভুগছিলেন আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার কার্লোস তেভেজ। অবশেষে কিছুটা হলেও সেই গ্লানি থেকে মুক্তি পেয়েছেন তিনি। কারণ হাসপাতালে স্বশরীরে উপস্থিত হয়ে হ্যামের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন তেভেজ।
ম্যাচ শেষে এজেকুয়েলের পা ভাঙ্গার খবর শুনে তিনি বলেছিলেন, আমি হামকে ইচ্ছাকৃতভাবে আঘাত করিনি। ওই সময় মুখোমুখি অবস্থায় সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে ট্যাকল হয়। তার পায়ে টাচ লাগার পরই বুঝতে পারি যে আমি ভুল করেছি।
তিনি আরও যোগ করেন, আমার সঙ্গে এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। অতি সত্ত্বর হামের সঙ্গে দেখা করে তার কাছে দুঃখ প্রকাশ করব।
কথা রেখেছেন তেভেজ। সোমবার রাতে হাসপাতালে ভর্তি হ্যামের কাছে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবেই ক্ষমা চেয়েছেন তিনি। আর হ্যামও তেভেজের মতো এমন খ্যাতনামা তারকার মহানুভবতায় মুগ্ধ হয়ে সব ভুলে গিয়েছেন; তেভেজকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ