November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

উরুতে ‘ওঁ’ ট্যাটু, বিতর্কে সেলেনা

বিনোদন ডেস্ক : নিতম্বের কাছে উরুতে ‘ওঁ’ ট্যাটু মার্কিন তারকা সেলিনা গোমেজকে বিতর্কে ফেলে দিয়েছে। অনেকেই বলছেন, স্বাভাবিকভাবেই এই ট্যাটু ধর্মীয় বিতর্ক উস্কে দিয়েছে।

মঙ্গলবার ভারতের একটি সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

সেক্সিসুপার সুইমসুইটে উরুতে ট্যাটু দেখাচ্ছেন সেলেনা গোমেজ। ছবি সংগৃহীত

প্রতিবেদনে জানানো হয়েছে, হাইরাইজ সুইমস্যুট পরিহিতা সমুদ্র সৈকতে সিক্ত পপস্টার সেলিনা গোমেজ। পাপারাত্‍‌জ্জিরা এমন সুযোগ কি কখনও ছাড়ে! এই মুহূর্তে বিশ্বের অন্যতম সুন্দরী ও সেক্সি পপস্টারের স্নানের প্রতিটি মুহূর্তই লেন্সবন্দি করতে ব্যস্ত পাপারাত্‍‌জ্জিদের চোখ আটকে যায় সেলিনার উরুর কাছে। নিতম্বের একটু পাশে কয়েকটি ট্যাটু। ভালো করে দেখতেই চোখ কপালে। হিন্দু মাঙ্গলিক মন্ত্র ‘ওম’। ব্যাস, শুরু হয়ে গিয়েছে বিতর্ক।

সেক্সিসুপার সুইমসুইটে উরুতে ট্যাটু দেখাচ্ছেন সেলেনা গোমেজ। ছবি সংগৃহীত

হিন্দু ধর্মে ‘ওঁ’ শব্দটি একটি শক্তিশালী মন্ত্র হিসেবেই ব্যবহৃত হয়। এহেন ‘ওম’ পপস্টার সেলিনা গোমেজের উরুতে, নিতম্বের প্রায় কাছে দেখে স্বাভাবিকভাবেই ধর্মীয় বিতর্ক উস্কে দিয়েছে। সেলিনার শরীরে অনেক অংশেই নানাবিধ ট্যাটু রয়েছে।

সেক্সিসুপার সুইমসুইটে উরুতে ট্যাটু দেখাচ্ছেন সেলেনা গোমেজ। ছবি সংগৃহীত

যেমন, তাঁর কব্জিতে আরবের ভাষায় লেখা একটি গানের লাইন, ‘লাভ ইয়োরসেল্ফ ফার্স্ট’। ডান কানের একটু নিচে রোমান হরফে লেখা ৭৬। আবার বাঁ দিকের নিতম্বে লেখা, ‘God Who Strengthens Me’।

সেক্সিসুপার সুইমসুইটে উরুতে ট্যাটু দেখাচ্ছেন সেলেনা গোমেজ। ছবি সংগৃহীত

তবে ‘ওম’ ব্যাপারটি বাড়াবাড়ি কি না- সেটাই এখন বিতর্ক তৈরি করছে।