বিদেশ ডেস্ক : গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দিয়েছে নেপালের সংবিধান। সেই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের কাছে পবিত্র এ প্রাণী হত্যার ব্যাপারে নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির সংবিধান।
প্রতিবেদেন আরও বলা হয়েছে, দীর্ঘ রাজনৈতিক খরা কাটিয়ে গত রোববারই নতুন একটি সংবিধান প্রণয়নে সমর্থ হয় দেশটি। আর সে সংবিধানে দেশটির জাতীয় পশু হিসেবে গরুকে স্বীকৃতি দেয়া হয়েছে। হিন্দু অধ্যুষিত নেপালে গরুকে বা গাভীকে ধর্মীয় গুরুত্বের আবহে বিবেচনা করা হয়।
নেপাল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণা প্রসাদ সিতৌলা। যিনি সংবিধান প্রণয়ন কমিটিতে ছিলেন। কাঠমান্ডু পোস্টে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানান, গো হত্যার নিষেধাজ্ঞার বিষয়টি সংবিধান থেকে মুছে ফেলার পর আমরা তা পুর্নবহাল করেছি।
তিনি আরও জানান, অনেক সাংসদ জাতীয় পশু হিসেবে জলহস্তির নাম প্রস্তাব করেছিলো। তবে শেষ পর্যন্ত গরুকে জাতীয় পশু হিসেবে নির্ধারণ করা হয়েছে।
প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে গত রোববার (২০ সেপ্টেম্বর) নতুন সংবিধান কার্যকর করে নেপাল। সংবিধান অনুযায়ী নেপাল এখন ধর্মনিরপেক্ষ দেশ। এর আগে বুধবারই দেশটির সংসদে ওই সংবিধান গৃহীত হওয়ার পক্ষে রায় দেন সেখানকার সাংসদরা।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।