অর্থনৈতিক প্রতিবেদক : এবছর আয়কর মেলায় প্রচুর করদাতার সাড়া পাওয়া গেছে। তাই আগামীতে আয়কর মেলার সময় ও পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে আয়োজিত জাতীয় আয়কর-২০১৫ উপলক্ষে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রধান নির্বাহীদের সঙ্গে মতবিনিময় সভায় এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আয়কর মেলার ষষ্ঠদিনে মেলা প্রাঙ্গণে ওই মত সভায় প্রধান অথিতি হিসেবে থাকার কথা থাকলেও, জরুরি কাজে তিনি আয়কর মেলা থেকে চলে যান।
এসময় তিনি বলেন, ‘নতুন করদাতাদের উদ্বুদ্ধ করে আয়কর মেলা সহায়ক ভূমিকা পালন করছে। তাই ভবিষ্যতে আয়কর মেলার সময় ও পরিধি বাড়ানো হবে।’

এ বিভাগের আরো..
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
তেঁতুলিয়ায় আই এফ আই সি ব্যাংকের উদ্যোগে আর্থিক স্বাক্ষরতা দিবস
বগুড়া যমুনা চরে বাদামের বাম্পার ফলনের সম্ভবনা