November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মেডিকেলের প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মানববন্ধন, আটক ৪

1নিজস্ব প্রতিবেদক : সরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল ও প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন থেকে ৪ ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শিক্ষার্থী আটকের বিষয়ে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, উচ্চ আদালতের বিচারাধীন বিষয় নিয়ে মানববন্ধন করতে চেয়েছিলেন শিক্ষার্থীরা। প্রথমে তাদের মানববন্ধন করতে নিষেধ করা হয়েছিলো। তারপরও মানববন্ধনের চেষ্টা করলে তাদের ৪ জনকে আটক করে থানায় আনা হয়।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যেই ১৮ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে একযোগে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার ফলাফলও ঘোষণা করা হয়। এবারের পাসের হার ৫৮ দশমিক ৪ শতাংশ।