November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

মিরপুরে ব্যবসায়ীর ৪০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে এক ব্যবসায়ীর ৪০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর ৬ এর রোড নম্বর-৩ এ ঘটনা ঘটে।

মিরপুর মডেল থানার এসআই জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে মিরপুরে এক ব্যবসায়ীর ৪০ লাখ টাকা ছিনতাই হয়েছে। মোটরসাইকেল যোগে দুই ছিনতাকারী ব্যবসায়ীর হাতে থাকা ব্যাগটি নিয়ে ছিনতাকারীরা পালিয়ে যায়।

ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ী মানি এক্সচেঞ্জের ব্যবসা করতে বলে জানান এসআই জুবায়ের। তবে ওই ব্যবসায়ীর নাম বলতে পারেননি তিনি।