নিজস্ব প্রতিবেদক : সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
মৌলভীবাজার স্বেচ্ছা সেবকলীগের সভাপতি নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহসিন আলী নিউমোনিয়া, ডায়াবেটিস ও হৃদরোগের সমস্যা নিয়ে ৩ সেপ্টেম্বর ভোরে বারডেম হাসপাতালে ভর্তি হন। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়ে চিকিৎসা দেওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ৫ সেপ্টেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৌলভীবাজার শহরের দর্জিরমহল এলাকায় ১৯৪৮ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সৈয়দ মহসীন আলী। তার বাবার নাম সৈয়দ আশরাফ আলী ও মা আছকিরুন্নেছা খানম।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত