নিজস্ব প্রতিবেদক : শিক্ষায় ভ্যাট প্রত্যাহারের দাবিতে রাজধানীর কুড়িল বিশ্বরোডে মিছিল করেছেন নর্থ সাউথ এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শেষে তারা যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেন। এর ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল সাড়ে ১০টার দিকে নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুড়িল বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেন। কিছুক্ষণ মিছিল করার পর যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থান নেন। এর ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
শেখ হাসিনা গাজা পুনর্দখলের ইসরাইলি পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন