October 13, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

আমাকে নিয়ে না ভেবে দেশের কথা ভাবুন : টুইটারে সানি

বিনোদন ডেস্ক : দেশের দুঃস্থদের সাহায্য না করে দেশের ক্ষমতাশালী লোকেরা তাকে নিয়ে ভেবে অহেতুক সময় নষ্ট করছেন। টুইটার অ্যাকাউন্টের এক পোস্টে এমন মন্তব্য করেছেন ভারতের সেক্সবোম সানি লিওন।

‘সানির অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে’ ভারতের বাম নেতা অতুলকুমার অঞ্জনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় সানি ওই টুইটার বার্তাটি পোস্ট করেন। তিনি তাতে লিখেন- ‘ক্ষমতাশালী লোকেরা নিজেদের কাজ ঠিকমতো করেন না। অথচ আমাকে নিয়ে ভেবে সময় নষ্ট করেন। এদের জন্য আমার কষ্ট হয়।’

সানি একটি কন্ডম প্রস্তুতকারক সংস্থার হয়ে বিজ্ঞাপনে কাজ করেছিলেন। ওই বিজ্ঞাপনকে কেন্দ্র করেই বাম নেতা অঞ্জন জনসভায় এমন মন্তব্য করেন।

সানির একটি বিজ্ঞাপনকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার উত্তর প্রদেশে এক জনসভায় বাম নেতা অতুলকুমার অঞ্জন সানির নাম উল্লেখ করে বলেন ‘সানির অশ্লীল বিজ্ঞাপনে দেশে ধর্ষণ বাড়ছে’। এর পর পরই সমালোচনার মুখে পড়েন অঞ্জন। সানি তার টুইটার পোস্টে কারো নাম উল্লেখ না করলেও ওই বাম নেতাকে উদ্দেশ্য করেই যে ওই পোস্টটি লেখা সে বিষয়টি বেশ স্পষ্ট।

সানির ওই পোস্টটির পর বলিউড অভিনেত্রী শিল্পা শেঠিও পক্ষ নিয়েছেন তার। তিনি বলেন, ‘যে কোনো বিষয় নিয়ে যে কেউ সমালোচনা করতেই পারেন। তবে এটা কিছু মুষ্টিমেয় লোকের দৃষ্টিভঙ্গি। বিষয়টির ইতিবাচক দিকগুলিকেও বিচার করা উচিত।’

বলিউড এবং একই সঙ্গে সানির ভক্তদের তুমুল সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতে হয়েছে ওই বাম নেতাকে। পরে নিজের মন্তব্যের সংশোধনও করেছেন তিনি। সেখানে বলেছেন, ‘আমার কথার ভুল মানে করা হয়েছে। সানি লিওনকে উদ্দেশ্য করে কিছু বলতে চাইনি। বিজ্ঞাপনটি অশ্লীল। সেটির সম্প্রচার বন্ধ করা উচিত।’