বিদেশ ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জরুরি সরবরাহের সঙ্গে এবার গিয়ে পৌঁছেছে হুইস্কি। তবে, মহাকাশচারীরা চাইলেই তা পান করে নেশাতুর চোখে পৃথিবীর দিকে তাকাতে পারছেন না।
বিবিসি জানায়, বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে জরুরি সরবরাহের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে জাপানি হুইস্কির চালানটি পাঠানো হয়েছে।
একটি মনুষ্যবিহীন জাপানি কার্গো মহাকাশযান এই হুইস্কি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিয়ে যায়। এদিকে, এই মহাকাশ স্টেশনে সম্প্রতি যে তিনটি মার্কিন এবং রুশ সরবরাহ কারিগরি ত্রুটির কারণে না পৌঁছালেও, সানতুরি হুইস্কির চালানটি ঠিকঠাক পৌঁছে গেছে।
ফলে, অনেকে ভাবতে পারেন, যে ছয় জন মহাকাশচারী ওই স্টেশনে অবস্থান করছেন তারা এবার মহাকাশে হুইস্কির বোতল খুলে বসবেন। তবে, ঘটনাটি মোটেও সেরকম হচ্ছে না। এই ‘সানতুরি হুইস্কি’ পাঠানো হয়েছে আসলে বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে।
এই সানতুরি হুইস্কি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি দেখতে চায় এক বছর মহাকাশে হুইস্কি রাখা হলে এর স্বাদে কোন পরিবর্তন আসে কিনা।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।