বিদেশ ডেস্ক : ভারতে মোট জনসংখ্যার তুলনায় হিন্দুদের সংখ্যা এই প্রথমবারের মতো ৮০ শতাংশের নিচে নেমেছে। দেশটিতে বর্তমানে হিন্দুদের সংখ্যা মোট জনসংখ্যার ৭৯ দশমিক ৮ শতাংশ। অপরদিকে মুসলিমদের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। খবর হিন্দুস্তান টাইমস ও আলজাজিরার।
দেশটির সরকার গত মঙ্গলবার ২০১১ সালের আদমশুমারির ফলাফল প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, দেশটিতে হিন্দুদের সংখ্যা ৯৬ কোটি ৬৩ লাখ। দেশটির প্রায় ১২০ কোটি মোট জনসংখ্যার তুলনায় তা ৭৯ দশমিক ৮ শতাংশ। ২০০১ সালেও এ হার ছিল ৮০ দশমিক ৫ শতাংশ।
অপরদিকে তুলনামূলকভাবে বেড়েছে মুসলিমদের সংখ্যা। আদমশুমারি অনুযায়ী মুসলিমদের সংখ্যা ১৭ কোটি ২২ লাখ। মোট জনসংখ্যার তুলনায় তা ১৪ দশমিক ২ শতাংশ। ২০০১ সালে এ হার ছিল ১৩ দশমিক ৪ শতাংশ।

তুলনামূলকভাবে খ্রিস্টানদের হার অপরিবর্তিত রয়েছে। আদমশুমারিতে দেখা গেছে, ভারতে খ্রিস্টান রয়েছে ২ কোটি ৭৮ লাখ। মোট জনসংখ্যার তুলনায় তা ২ দশমিক ৩ শতাংশ।
অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে শিখদের সংখ্যা ২ কোটি ৮ লাখ, বৌদ্ধ ৮৪ লাখ ও জৈন ৪৫ লাখ।
তবে দেশটিতে জন্মহার বৃদ্ধির পরিমাণ সকল ধর্মাবলম্বীদের মধ্যে কমেছে। মুসলমানদের মধ্যে ২০১১ সালে জনসংখ্যা বৃদ্ধির হার দেখা গেছে ২৪ দশমিক ৬ শতাংশ। ২০০১ সালে এ হার ছিল ২৯ দশমিক ৫ শতাংশ।

হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৮ শতাংশে। ২০০১ সালে তা ছিল ২০ দশমিক ৩ শতাংশ।
জন্মহার বৃদ্ধির অনুপাত সবচেয়ে কম জৈনদের মাঝে। এ ধর্মাবলম্বীদের জনসংখ্যা বৃদ্ধির হার ৫ দশমিক ৪ শতাংশ। বৌদ্ধদের ৬ দশমিক ১, শিখদের ৮ দশমিক ৪ ও খ্রীষ্টানদের ১৫ দশমিক ৫ শতাংশ।

এ বিভাগের আরো..
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
ইসরায়েল আল-শিফা থেকে সেনা প্রত্যাহার করেছে: হামাস
শ্রমিক ও গণপ্রবাসীদের সম্মাননায় আল-হারামাইন এর ইফতার মাহফিল।