October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বার কাউন্সিল নির্বাচনের ভোট চলছে

আদলত প্রতিবেদক : আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সকাল ১০টা থেকে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে একযোগে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে ৪৩ হাজারের বেশি আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবারের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের প্যানেলে রয়েছেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ.ম. রেজাউল করিম।

গ্রুপ অনুযায়ী রয়েছেন গ্রুপ-‘এ’ ঢাকা আসনে কাজী নজিবুল্লাহ হিরু, গ্রুপ-বি আসনে আলহাজ এইচ আর জাহিদ আনোয়ার, গ্রুপ- ‘সি’ আসনে ইব্রাহিম হোসেন চৌধুরী, গ্রুপ- ‘ডি’ আসনে সরোয়ার আহম্মেদ চৌধুরী আবদাল, গ্রুপ- ‘ই’ আসনে পারভেজ আলম খান, গ্রুপ-‘এফ’ আসনে মো. ইয়াহিয়া ও গ্রুপ-‘জি’ আসনে রেজাউল করিম।

অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে রয়েছেন- খন্দকার মাহবুব হোসেন, এ. জে. মোহাম্মদ আলী, এ.এম. মাহবুব উদ্দিন (খোকন), সানাউল্লাহ মিয়া, বদরুদ্দোজা (বাদল), আলহাজ মো. বোরহান উদ্দিন ও মহসিন মিয়া।

গ্রুপ-‘এ’ আসনে রয়েছেন গোলাম মোস্তফা খান, ‘বি’ আসনে মোহাম্মদ আবদুল বাকী মিয়া, ‘সি’ আসনে কবির চৌধুরী, ‘ডি’ আসনে কাইমুল হক, ‘ই’ আসনে আবদুল মালেক, ‘এফ’ আসনে মো. ইসহাক ও ‘জি’ আসনে এ. কে. এম. হাফিজুর রহমান।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ছাড়াও ঐক্যবদ্ধ আইনজীবী সমাজ ও আইনজীবী ঐক্য ফ্রন্ট নামে আরো দুটি প্যানেল রয়েছে।

ঐক্যবদ্ধ আইনজীবী সমাজ প্যানেলে সাধারণ আসনে প্রার্থী হয়েছেন সুব্রত চৌধুরী, শাহ মো. খসরুজ্জামান, একেএম জগলুল হায়দার আফ্রিক, সরওয়ার ই-দীন, মো. হেলাল উদ্দিন, আবদুল মোমেন চৌধুরী, জহিরুল ইসলাম।

আইনজীবী ঐক্য ফ্রন্ট প্যানেলে সাধারণ আসনে রয়েছেন আলহাজ মো. ইস্রাফিল, ড. মো. ইউনুস আলী আকন্দ, নাসির উদ্দিন আহম্মেদ অসীম, আবুল কালাম আজাদ, আবুল হোসেন, এনামুল কবির হাওলাদার, দেলোয়ার হোসেন মল্লিক, মাহবুব মিয়া, শওকত হায়াত, সামছুল হক, সুলতান এ সবুর।

এর আগে কয়েক দফা পেছানো হয় বার কাউন্সিল নির্বাচন। প্রথমে গত ২০ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও এক আবেদনে সেটি পিছিয়ে ২৭ মে দিন ধার্য করা হয়। এরপর আবার হাইকোর্টের এক আইনজীবী বার কাউন্সিল নির্বাচন-২০১৫ এর তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করলে হাইকোর্ট তা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে বার কাউন্সিল থেকে আপিল দায়ের করলে ভোটার তালিকা হালনাগাদের শর্তে আপিল বিভাগ প্রথমে ১৩ আগস্ট তারিখ ধার্য করে দেন। পরবর্তীতে আবারো সময় আবেদন করলে ২৬ আগস্ট তারিখ ধার্য করে দেন। সে অনুযায়ী বুধবার বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।