October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

বগুড়ায় শিশুকে গলা কেটে হত্যা

বগুড়া প্রতিনিধি : জেলার সারিয়াকান্দিতে একটি শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে উপজেলার চর কাটাখালী গ্রামের পাটখেত থেকে শিশুটির হাত-পা বাঁধা ও গলা কাটা মৃতদেহ উদ্ধার করে সারিয়াকান্দি থানা পুলিশ।

নিহত শিশুর নাম সোহাগ (৮)। সে উপজেলা ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী গ্রামের মহিদুল ইসলাম নকুর ছেলে। কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সোহাগ।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী বাঙালি নদীতে মাছ ধরতে যায় সোহাগ। বিকেল সাড়ে ৫টার দিকে বাড়িতে মাছ দিয়ে আবার সে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

অনেক খোঁজাখুঁজির পর বুধবার সকালে চর কাটাখালী গ্রামের একটি পাটখেতে তার মৃতদেহ দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।