October 10, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

দক্ষিণ হওয়া কানে কানে বলে গেল : নতুন অ্যালবাম

কণ্ঠশিল্পী ইয়াসমিন ফায়রুজ বাঁধন দীর্ঘ চারবছর পর নিজের চতুর্থ অডিও অ্যালবাম প্রকাশ করতে চলেছেন। এর আগে ২০০৬ সালে প্রতিচ্ছবি, ২০০৯ সালে ফাল্গুনী হাওয়া এবং ২০১১ সালে তার সর্বশেষ অ্যালবাম রাগ-অনুরাগ প্রকাশ হয়।

অ্যালবাম প্রকাশের বিষয়ে কিংবদন্তী শিল্পী সাবিনা ইয়াসমিনের মেয়ে বাঁধন জানান, নতুন অ্যালবামটির নাম এখনো ঠিক করা না হলেও, সেখানে সর্বমোট দশটি গান থাকবে। এছাড়া অ্যালবামে তিনটি ডুয়েট গানও থাকবে, যেগুলোতে বাঁধনের সঙ্গে কণ্ঠ দিবেন সাবিনা ইয়াসমিন নিজেই।

শিল্পী বাঁধন  বলেন, “নানা কারণে নতুন অ্যালবামটি আনতে দীর্ঘদিন সময় লেগেছে। আর মায়ের মত বড় শিল্পীর সঙ্গে কাজ করতে সময় নেয়াটাই স্বাভাবিক। আশা করি দ্রুত সব কাজ শেষ হবে। নতুন গানগুলো অবশ্যই শ্রোতাদের মন জয় করতে পারবে বলে আশা রাখি।”

এরই মধ্যে ছয়টি গানের কাজ শেষ হয়েছে। এছাড়া অ্যালবামের একটি গান ‘দক্ষিণ হওয়া কানে কানে বলে গেল এই’ গানটির একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে। অধিকাংশ গানের কথা এবং সুর দিয়েছেন মহিদুল হাসান মন। আর সঙ্গীত পরিচালনা করেছেন চারজন সঙ্গীত পরিচালক। যাদের মধ্যে মহিদুল হাসান মন, রাজেশ ঘোষ এবং মাকসুদ জামিল মিন্টু অন্যতম।