October 8, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

জন্ম বিরতিকরণ পিল: জেনে নিন জরুরি ১২টি বিষয়

বিশ্বে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওষুধের মধ্যে অ্যাসপিরিনের পরেই আছে জন্ম বিরতিকরণ বড়ি। এর থেকে পরিষ্কার এর গুরুত্ব আর প্রয়োজনীয়তা। এখানে জন্ম বিরতিকরণ বড়ি সম্পর্কে ১২টি গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হলো যা জানা থাকলে দৈনন্দিন জীবনে উপকৃত হবেন অনেকেই

১. এটা এমন একটি ওষুধ যা ব্যবহার শুরুর আগে সব সময়েই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া জরুরি।

২. গর্ভনিরোধ তথা গর্ভধারণ ঠেকাতে পিল গ্রহণ শুরু করলে তা নিয়মিত গ্রহণ করতে হয়। যদি দেখা যায় আপনি সময় মতো পিল খেতে ভুলে গেছেন- সেক্ষেত্রে সেদিনকার মতো জন্ম বিরতিকরণ অন্য পদ্ধতি (যেমন কনডম) অবশ্যই ব্যবহার করুন।

৩. জন্ম বিরতিকরণ ক্ষেত্রে অনেকেই আই-পিলের প্রতি ঝুঁকছেন। তবে জেনে রাখা ভালো, বার্থ কন্ট্রোল পিলের বিকল্প হতে পারে না আই-পিল। কারণ, সাধারণ বার্থ কন্ট্রোল পিল আর আই-পিলের কর্মপদ্ধতি আলাদা। তাই বারবার মিলনের পর আই-পিল নেওয়া ঝুঁকিপূর্ণ। আই-পিল মূলত অনন্যোপায় পরিস্থিতির জন্য (জরুরি ক্ষেত্র), নিয়মিত ব্যবহারের ওষুধ এটা নয়।

৪. সঠিক কার্যকারিতার জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে পিল গ্রহণ করুন।

৫. যদি ডায়াবেটিস থাকে কিংবা যদি দেখা যায় শিশুকে বুকের দুধ দিচ্ছেন নিয়মিত- তবে এই পিল আপনার জন্য উপযোগী নয়।

৬. সন্তান জন্ম দিয়েছেন ছিয় মাসও পার হয়নি এবং শিশুকে বুকের দুধ দিচ্ছেন- তাহলে বার্থ কন্ট্রোল পিল গ্রহণ করবেন না।

৭. যদি বংশে রক্ত জমাট বাঁধা জনিত রোগ (ব্লাড ক্লোটিং) থেকে থাকে তবে বুঝবেন- বার্থ কন্ট্রোল পিল আপনার জন্য নয়।

৮. মুখে খাওয়ার জন্ম বিরতিকরণ বড়ি মাত্রা ও প্রকারভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই একটিকে বদলে তার স্থলে অপরটি গ্রহণের আগে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন অতি অবশ্যই।

৯. মাইগ্রেন আছে যাদের, তাদের জন্য এই পিল খুব একটা উপযোগী পদ্ধতি নয়।

১০. ডায়রিয়া বা বমি হতে থাকলে বার্থ কন্ট্রোল পিল সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ, এই দুটি অবস্থার ক্ষেত্রে এই পিলের উপাদানগুলো গ্রহণে আপনার শরীর প্রতিকূলতার মধ্যে পড়ে যায়। তাই এক্ষেত্রে সচেতন থাকুন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

১১. যদি আপনার বয়স ৩৫ হয়ে গিয়ে থাকে এবং আপনি ডায়াবেটিস বা স্থূলতায় ভুগছেন কিংবা হয়ে থাকেন ধূমপায়ী- তাহলে এই বয়সের পর পিল চালিয়ে যাওয়ার বিষয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

১২. মাসিক শুরুর প্রথম সাত দিনের মধ্যে প্রথম পিলটি গ্রহণ করুন।