কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনও যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শশীদল স্টেশনের স্টেশন মাস্টার মুজিুবর রহমান জানান, স্টেশনের নিকট ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেনটির দুটি বগির চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।
আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরো..
রাজধানীতে ফানুস ওড়ানোয় অগ্নিদগ্ধ ৩
ঘাটাইলে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত