ক্রীড়া প্রতিবেদক: সোমবার শুরু হতে চলা ইউএস ওপেনে ছেলেদের এককে শীর্ষ বাছাই নির্বাচিত হয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ, দুই নম্বর বাছাই সুইজারল্যান্ডের রজার ফেদেরার এবং তিন নম্বর ব্রিটেনের এন্ডি মারে।
মেয়েদের এককে শীর্ষ বাছাই হিসেবে বেছে নেওয়া হয়েছে সেরেনা উইলিয়ামসকে। যিনি গত তিনটি ইউএস ওপেনেই শেষ হাসি হাসেন। দুই নম্বরে রোমানিয়ান সিমোনা হালেপ। তিন নম্বর বাছাই হিসেবে ফ্লাশিং মিডোস মাতাবেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভা, চার নম্বর বাছাই ডেনমার্কের ক্যারোলিন ওজিনিয়াকি।
এবারের ইউএস ওপেনে ছেলেদের এককে সেরা দশ বাছাইয়ের মধ্যে আছেন পাঁচজন টুর্নামেন্ট জয়ী তারকা এবং ছয়জন উইম্বলডন বিজয়ী। এর মধ্যে আছে পাঁচবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, অ্যান্ডি মারে এবং গত আসরের চ্যাম্পিয়ন মারিন সিলিক।
মেয়েদের এককে সেরেনা, হালেপ, শারাপোভা এবং ওজিনিয়াকি চতুষ্টকের পর পঞ্চম বাছাই হিসেবে খেলবেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা, ছয় নম্বরে লুসিও সাফারোভা, ২০ নম্বরে ভিক্টোরিয়া আজারেঙ্কা, ২৩ নম্বরে ভেনাস উইলিয়ামস।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ