কূটনীতিক প্রতিবেদক : চীনের প্রেসিডেন্ট জি জিনপিং সরকারি সফরে অক্টোবরে বাংলাদেশ আসতে পারেন। বাংলাদেশ-চীন বন্ধুত্বের ৪০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ সফর করতে পারেন। বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, চীনের প্রেসিডেন্ট জি জিনপিং অক্টোবরে বাংলাদেশ সফরে আসতে পারেন। সফরসূচি চূড়ান্ত করতে ঢাকা ও বেইজিংয়ের কূটনীতিকরা কাজ করছেন।
জিন জিনপিংয়ের সফরকালে চীন-বাংলাদেশ ছয়টি উন্নয়ন চুক্তি স্বাক্ষর করতে পারে বলে তিনি জানান।
এর আগে মঙ্গলবার চীনের বাণিজ্যমন্ত্রী গাও হুসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন। এসময় প্রধানমন্ত্রী জানান, এ বছর বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের চার দশক পূর্তির অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হবে। শেখ হাসিনা বলেন, এ আয়োজন দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বৈঠকে চীনের বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশে বিভিন্ন খাতে চীন ৩৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায়।

এ বিভাগের আরো..
ঢাকা-ব্রাজিল সামগ্রিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর
বাংলাদেশে সুইস বিনিয়োগ চেয়েছেন: প্রধানমন্ত্রী
আমরা আমাদের ভূখণ্ডেই থাকব: ফিলিস্তিনের প্রেসিডেন্ট