চট্রগ্রাম প্রতিনিধি: মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া আরো ১২৫ অভিবাসন প্রত্যাশীকে ফেরত আনা হচ্ছে মঙ্গলবার। সকাল সাড়ে ১০টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টের বিপরীতে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করবে বিজিবি।
মিয়ানমারের ঢেঁকিবনিয়ায় ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রি ডিপার্টমেন্টের সঙ্গে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, তার নেতৃত্বে বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইমিগ্রেশন বিভাগের প্রতিনিধির সমন্বয়ে ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সকালে পতাকা বৈঠকে অংশগ্রহণ নেবে।
গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান ২০৮ জন এবং ২৯ মে আরও ৭২৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী।
মিয়ানমার প্রথম থেকে তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে দাবি জানিয়ে আসছিল।
ইতোমধ্যে চার দফায় ৫০১ জনকে দেশে ফেরত আনা হয়।

এ বিভাগের আরো..
চট্টগ্রামবাসীর বহুল প্রত্যাশিত ক্যান্সার হাসপাতালের শুভ উদ্বোধন
কক্সবাজার রেললাইনের দুইপাশে হাজারো দর্শকের উচ্ছাস
শকুন ও রাজনীতির কাক থেকে দেশ বাঁচাতে হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী