নিজস্ব প্রতিবেদক : সিনসিনাটি ওপেনের সেমিফাইনালে ইউক্রেনিয়ান বাছাই আলেকজান্ডার ডোলপোলভকে ৪-৬, ৭-৬, ৬-২ গেমে হারিয়ে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছেন ছেলেদের শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। এটিপি টুর্নামেন্টটির শিরোপা লড়াইয়ের শেষ ধাপে রজার ফেদেরারের সামনে দাঁড়াবেন জোকার।
জোকোভিচ আগে চার চারবার সিনসিনাটি ওপেনের ফাইনালে উঠেও একবারও শিরোপা হাসি হাসতে পারেননি। এর মধ্যে দুবার হেরেছেন রজার ফেদেরারের বিপক্ষে। যিনি সিনসিনাটির হার্ডকোর্টে সর্বোচ্চ ছয়বার শিরোপা জেতেন। এবার ‘ফেড এক্সপ্রেস’ টুর্নামেন্টটির প্রথম সেমিতে মন্ট্রিল ওপেনের শিরোপাধারী এন্ডি মারেকে ৬-৪, ৭-৬ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।
এদিকে আরেকটি ফাইনালে উঠে ফেদেরার বলেন, “আরেকটি ফাইনালে উঠে আমরা উদ্বেলিত। নোভাকের বিপক্ষে ফাইনালে খেলাটা হবে দুর্দান্ত। সে গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক অঙ্গনে দারুণ পারফর্ম করে যাচ্ছে।” প্রসঙ্গত, ফেদেরারের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচেই জয় তুলে নিয়েছেন সার্বিয়ান সেনসেশন।

এ বিভাগের আরো..
ঝিনাইদহে ফুটবল খেলার মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
বিশ্ব ফুটবলে ২০২৩ সালের শীর্ষ ১০ ঘটনা
অস্ট্রেলিয়া হেডের সেঞ্চুরিতে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ