ঝিনাইদহ প্রতিনিধি : একবার নয়, দু’বার নয়। টানা সপ্তম বারের মতো চেষ্টা চালিয়ে আত্মহত্যা করতে পারলেন পিরোজপুরের জামির শেখ। শনিবার বিকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ২৫ বছরের এ যুবক।
বিষয়টি নিশ্চিত করেছেন তার বাব হামিদ আলী শেখ। তিনি জানান, জামির মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি এর আগে ৪ বার গলায় ফাঁস দিয়ে এবং দুই বার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। অবশেষে শনিবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
একইদিনে বিকালে পারিবারিক কলহে স্বামীর উপর অভিমান করে উপজেলার সোনালী ডাঙ্গা গ্রামের এনামূল হকের স্ত্রী নাসরিন বেগম (২৮) বিষপানে আত্মহত্যা করে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ আনোয়ার হোসেন জানান, আত্মহত্যার ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুইটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ বিভাগের আরো..
সাবেক বিচারপতি আবদুল আউয়ালের ইন্তেকাল
দুই সিটির নবনির্বাচিত মেয়ররা শপথ নিলেন
কয়রায় জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত