আদালত প্রতিবেদক : হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজুকে হত্যা করেছে র্যাব এমন অভিযোগ এনে র্যাবের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড় ভাই মো. মাসুদ রানা। রোরবার ঢাকার সিএমম আদালতে বাদী এই মামলাটি দায়ের করেন।
মামলায় র্যাব-২ এর শিয়া মসজিদ ক্যাম্পের সিও কর্নেল মাসুদ রানা, ডিএডি শাহিদুর রহমান, ইনস্পেক্টর ওয়াহিদ, সোর্স রতন এবং আরো অজ্ঞাতনামাদের বিবাদী করা হয়েছে।
মেট্রোপলিটন মেজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
গত ১৮ আগস্ট হাজারীবাগে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া (২৮) নিহত হন। তিনি মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজাকে পিটিয়ে হত্যার প্রধান আসামি ছিলেন।


এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২