আদালত প্রতিবেদক : নাশকতার বিভিন্ন মামলায় আটক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
নাজমুল সভাপতি ও সুমনকে সম্পাদক করে বাংলাদেশ স্টুডেন্ট কাউন্সিলের নতুন কেন্দ্রীয় কমিটি
দেশীয় পণ্যে আস্থা অর্জনে মান নিশ্চিতে গুরুত্ব বিশেষজ্ঞদের
জেলে বসেই ভিওআইপি’র ব্যবসা থেকে টাকা লুটছেন সালমান এফ রহমান
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
রাফায় হামলা হলে ইসরায়েলের ‘বিপজ্জনক পরিণতি’ হবে
আদালত প্রতিবেদক : নাশকতার বিভিন্ন মামলায় আটক বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
রিজভীর করা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তাফা জামান ইসলামের বেঞ্চ বুধবার রুলসহ এই আদেশ দেয়।
রিজভী ডায়াটেবিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন জানিয়ে তার চিকিৎসা সেবার বিষয়ে নির্দেশনা চেয়ে গত রোববার এই রিট আবেদন করা হয়েছিল।
আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
আদেশের পর আইনজীবী লিওন বলেন, “কেন তার (রিজভী) উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।”
চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, ঢাকার জেলা প্রশাসক, সিনিয়র জেল সুপারসহ বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে।
বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোররাতে গ্রেপ্তারের পর রিজভীকে মোট ১৯টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এর মধ্যে ১৭ মামলায় তিনি হাই কোর্ট থেকে জামিন পেলেও দুটি মামলার জামিন আপিল বিভাগ স্থগিত করেছে। বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন রিজভী।
এ বিভাগের আরো..
বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে বাধ্যবাধকতা নেই।
ঝিনাইদহে কৃষক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন ও ৩ জনের সশ্রম কারাদন্ড
হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত, রমজানে স্কুল খোলা