October 12, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

গাজীপুরের মেয়র মান্নান বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি: সিলেট ও রাজশাহীর পর এবার গাজীপুরের মেয়রকেও বরখাস্ত করা হলো।

নাশকতার মামলায় কারাবন্দি গাজীপুরের মেয়র এমএ মান্নানকে বরখাস্ত করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব এ কে এম আনিছুজ্জামান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, মান্নানের বিরুদ্ধে জয়দেবপুর থানার একটি ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র গৃহীত হওয়ায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

একই কারণে এর আগে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী এবং রাজশাহীর মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকেও বরখাস্ত করে সরকার। তারা তিনজনই বিএনপি নেতা।

গত ১১ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় মান্নানকে। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। সবগুলোতেই তিনি জামিন পান। কিন্তু একটিতে জামিন স্থগিত হওয়ায় তিনি মুক্তি পাননি।