November 6, 2026

দৈনিক প্রথম কথা

বাংলাদেশের জাতীয় দৈনিক

অর্থপাচার মামলায় ড. মোশাররফের জামিন

অাদালত প্রতিবেদক : অর্থপাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে জামিন দিয়েছেন হাই কোর্ট।

এ বিষয়ে এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় খন্দকার মোশারফ হোসেনে বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ড. খন্দকার মোশাররফ হোসেন মন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করেছেন। তিনি ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে আট লাখ চার হাজার ১৪২ দশমিক ৪৩ পাউন্ড (হিসাব নম্বর ১০৮৪৯২) জমা রয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা নয় কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।

খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন এ টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া যায়।

একই বছরের ১৪ আগস্ট দুদকের পরিচালক নাসিম আনোয়ার তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।