ডেস্ক প্রতিবেদন : শহীদ সন্তান এবং সাংবাদিক প্রবীর শিকদারের মুক্তি চেয়েছে প্রজন্ম ৭১। সংগঠনের সভাপতি শাহীন রেজানুর ও সহ-সভাপতি আসিফ মুনীরের এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে শহী সন্তান এবং এদেশের সচেতন সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে ১৬ আগস্ট মামলা দায়ের, ত্বরিত গতিতে তাঁকে ডিবি অফিসে তুনে নিয়ে যাওয়া, গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর কোতয়ালী থানায় প্রেরণ, আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা এবং কারাগারে প্রেরণের ঘটনায় মুক্তিযুদ্ধে শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ‘৭১ বিস্মিত, উদ্বিগ্ন ও দারুণভাবে ক্ষুব্ধ।
বিবৃতিতে আরো বলা হয়, যখন একাত্তরের মানবতাবিরোধী অপরাধকারীদের বিচার, রায় ও রায় কার্যকরের মতো ভালো কাজ হচ্ছে তখন একাত্তরে স্বজন হারানো মুক্তিযুদ্ধ প্রশ্নে আপোষহীন সাংবাদিককে ঘিরে সংশ্লিষ্ট কর্তপক্ষের কার্যক্রমে আমরা যারপরনাই উদ্বিগ্ন এবং অস্বস্তি বোধ করছি। তাই আশা করছি অনতিবিলম্বে প্রবীর শিকদারকে মুক্তি দেয়া হবে।

এ বিভাগের আরো..
জলদস্যুদের কবলে নওগাঁর সাহিদুজ্জামানের বাড়িতে স্বজনদের আহাজারি
মসিক এ ইকরামুল হক টিটু দ্বিতীয় বার মেয়র নির্বাচিত
চকরিয়ায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৬তম জন্ম মহোৎসব উদযাপন