ডেস্ক প্রতিবেদন : তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজধানীর কারওয়ানবাজার থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব-২ এর একটি দল রাজধানীর কারওয়ানবাজার রেলওয়ে বস্তির পেছন এলাকায় অভিযান চালিয়ে ওই কিশোরকে গ্রেপ্তার করে। খেলনা ও লজেন্স দেওয়ার কথা বলে শিশুটিকে নির্যাতন করা হয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ বিভাগের আরো..
রায়গঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার
যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ৩ জনের জরিমানা
নওগাঁয় জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক ২